
সৈয়দ সময় , নেত্রকোনা ;
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই দুর্গাপুর পৌরশহরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে দুর্গাপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম কামরুজ্জামান।তিনি বলেন, “দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি সর্বদা এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।”এ সময় তিনি আরও জানান, সীমান্ত এলাকার ভেতরে ৮ কিলোমিটার জুড়ে প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তার জন্য ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে ও স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ।সীমান্ত এলাকার উৎসব ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবির এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।





















এই post বিষয়ে আলোচনা করুন