
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা মোঃ আতাবুর রহমান।আজ (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থনের আবেদন জানান। সমাবেশে দলের ঐক্য ও শক্তিকে সামনে রেখে তিনি বলেন,স্বেচ্ছাসেবক দল শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক। আমরা একত্রিত থেকে দলের শক্তি আরও বৃদ্ধি করব এবং জনগণের কল্যাণে কাজ করব। সকল নেতাকর্মীর সহযোগিতা ও দোয়া আমার জন্য প্রেরণা হবে।উল্লেখযোগ্য, মোঃ আতাবুর রহমান সব সময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকেছেন। বিভিন্ন সময় অসহায়দের বস্ত্র ও অন্যান্য সহায়তা প্রদান করে তার মানবিক দিক প্রকাশ পেয়েছে, যা স্থানীয় মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে।মোঃ আতাবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সুপরিচিত।






















এই post বিষয়ে আলোচনা করুন