
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে আটপাড়া খেলাফত মজলিসের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ তাদের দাবিগুলো তুলে ধরেন।দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।২. আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।৩. আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি বাস্তবায়ন।বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন
সহ-সভাপতি জিয়া , মাওলানা রুহুল আমিন ও হাফেজ নুরে আলমসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সোহেল
যুব মজলিস সভাপতি সুহাইল আহমাদ ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর (মিরপুর পল্লবী থানা) সভাপতি মুঈন তালুকদার
আটপাড়া উপজেলা সভাপতি পিয়াদ মাহদিএছাড়াও আটপাড়া উপজেলা খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।






















এই post বিষয়ে আলোচনা করুন