
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় নওযোয়ান বন্ধুসভার উদ্যোগে ধারাবাহিক ইতিবাচক কর্মকান্ডের অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার শিকারপুর বিলের অভয়াশ্রমে কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আবু রাইহান।সংশ্লিষ্টরা জানান, নওযোয়ান বন্ধুসভা একটি অ-রাজনৈতিক ও অ-লাভজনক সামাজিক সংগঠন। এর সদস্যগণ ধারাবাহিক ভাবে সমাজ ও রাষ্ট্রের সহযোগিতামূলক ও বিভিন্ন ইতিবাচক কর্মকাকান্ড বাস্তবায়ন করে আসছেন। সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় ও কার্প জাতের প্রায় ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন। এতে শিকারপুর বিলে মাছের উৎপাদন বৃদ্ধি করতে ও মৎস্যজীবীদের জীবীকায়নে সহায়ক ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে সংগঠনের সাধরণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিশু, আতিকুজ্জামান হিটলার, মেহেদী হাসান শাওন, মো: মাহবুবুর রহমান, শফিক ছোটন উপস্থিত ছিলেন।






















এই post বিষয়ে আলোচনা করুন