
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সদস্য আমির খসরু স্বপন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্থিতিশীল রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শুধু প্রশাসন নয়, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।সভায় বিশেষভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।






















এই post বিষয়ে আলোচনা করুন