
বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের বাহুবল উপজেলা এমপিও ভুক্ত শিক্ষা পরিবার (স্কুল, কলেজ ও মাদ্রাসা) উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। বুধবার রাতেে উপজেলার পুজামন্ডপ গুলোর মধ্যে স্বর্ণরেখের প্রয়াত নিশি বা্বুর বাড়ি, পশ্চিম রুপশঙ্কর বাবু নিরঞ্জন সাহা নিরুর বাড়ি, বানিয়াগাঁও, জয়পুর শচী অঙ্গন, বড়গাঁও, রশীদপুর দূর্গা মন্দির, বাহুবল সদর সহ বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রাখার লক্ষ্যে এমপিও ভুক্ত শিক্ষা পরিবারের এ প্রয়াস বলে জানান সংশ্লিষ্টরা। পরিদর্শনে ছিলেন বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রব শাহীন, ফতেহপুর স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির তালুকদার, স্নানঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক মোাঃ রুবেল মিয়া, মিরপুর গর্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক হাবিবুর রহমান, মিরপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ নুর উদ্দিন, বিএসসি শিক্ষক ফারুক মিয়া, বাহুবল আদর্শ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান রিপন প্রমুখ। পরিদর্শনে সার্বিক সময় সংঘ দিয়েছেন বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও দেশ বাংলা প্রতিদিন এর প্রতিনিধি সাজিদুর রহমান,।






















এই post বিষয়ে আলোচনা করুন