
আকিকুর রহমান রুমন:-বানিয়াচং হবিগঞ্জ
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিজয়া দশমীর দিন ১১৭টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে ১বছরের জন্য শারদীয় দূর্গাপূজা।প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী,সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা সহ বানিয়াচং এর সর্বস্থরের জনগনের সহযোগিতায় বানিয়াচং উপজেলায় এবার সর্বমোট ১১৭ টি পূজা মন্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দূর্গা পূজা।২রা অক্টোবর (বৃহস্পতিবার)দশমীর শেষ দিনে দেবী দূর্গা মাকে বিসর্জনের মধ্যে দিয়ে সনাতনধর্মাবলম্বীদেরসবচেয়ে বড় উৎসবের সমাপনী হয়েছে।পূজায় সহযোগীকারী সংশ্লিষ্ট সকলকে পূজা উদযাপন পরিষদ বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ ওকৃতজ্ঞতাপ্রকাশ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক নুপুর কুমার দেব।উল্লেখ্য,প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ জেলায় ৬৬১টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।এবং হবিগঞ্জ শহরে প্রতিমা বিসর্জ্জন এর র্যালীতে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দু’পক্ষের ধাক্কা ধাক্কির ঘটনাকে কেন্দ্র করে ৪জনকে কুপিয়ে আহত করার মধ্যে বিসর্জণ এর সমাপ্তি ঘটে।






















এই post বিষয়ে আলোচনা করুন