
সৈয়দ সময় , নেত্রকোনা :
০৪ অক্টোবর ২০২৫ সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোনা জেলা হেযবুত তওহীদের আয়োজনে ” তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।হিযবুত তাওহীদ জেলা সভাপতি মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মোহনগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিযবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক মো. রিয়াদুল হাসান , বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা অর্থ সম্পাদক সুলতান আহম্মেদ , নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, সহ-সভাপতি জাহিদ হাসান,সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , দৈনিক জননেত্র সম্পাদক ও প্রকাশক এম.মুখলেছুর রহমান খান, সাংবাদিক কবীর প্রমুখ।আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।বক্তব্যে বক্তারা বলেন , মানুষের রচিত সংবিধান অনুযায়ী দেশে কল্যাণ ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়, একমাত্র আল্লাহ তায়ালার হুকুমে তাওহীদ ভিত্তিক চললে দেশে শান্তি ফিরে আসবে । হিযবুত তাওহীদ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কে প্রস্তাবনা দিয়েছে এবং তা গ্রহণ করলে তবেই সকলের মঙ্গল বয়ে আনবে ।






















এই post বিষয়ে আলোচনা করুন