
সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণ উদ্যোগের অংশ হিসেবে ৫ অক্টোবর ২৫ তারিখে অভিযান পরিচালনা হয় জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরি বাজার পর্যন্ত।নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিতে এ অভিযানে বর্ণিত অংশের ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সড়কে অবৈধ পার্কিং করা অটো, ভ্যান, বাইক, ফলের ও সবজির দোকান ইত্যাদিকে সতর্কতামূলকভাবে সরিয়ে দেয়া হয়।এসময় নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি নিজ নিজ দোকানের সামনের সড়ক ও ফুটপাত দখল ও অবৈধ পার্কিংমুক্ত রাখার বিষয়ে নির্দেশনা দেন এবং সতর্ক করেন।এসময় নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার সদর আসমা বিনতে রফিক , সহকারী কমিশনার (ভূমি) সদর জনাব মোঃ শামসুজ্জামান আসিফ সহ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।শহরের মান উন্নয়নে এবং প্রশাসনের কার্যক্রম সফল ও বেগবান রাখতে জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ।





















এই post বিষয়ে আলোচনা করুন