
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন কাচারি পুকুর এবং খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি অন্যান্য জলমহাল সংস্কার ও খনন প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান (সচিব) জনাব এ. জে. এম সালাউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি এবং অতিরিক্ত সচিব (পিআরএল), সাবেক সদস্য ভূমি সংস্কার বোর্ড জনাব রেজাউল কবীর।সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. সাইফুর রহমান।সভায় বক্তারা বলেন, ভূমি অফিস সংলগ্ন সরকারি জলাধারসমূহ খনন ও সংস্কারের মাধ্যমে পানি ধারণক্ষমতা বৃদ্ধি, নান্দনিক পরিবেশ সৃষ্টি ও জনস্বার্থে এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও মত দেন সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকল্পের স্টেকহোল্ডাররা সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভাগসমূহ সময়বদ্ধ পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।






















এই post বিষয়ে আলোচনা করুন