
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি মো: গোলাম রব্বানী বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন হবার কোন সম্ভাবনায় নাই। ফ্যাসিস্ট এর উত্থান বন্ধ করতে যদি হয় তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। তাছাড়া আপনারাই দাবী করছেন, জনগণ আপনাদেরকে পছন্দ করে, জনগণ আপনাদের সংগে আছে। তাহলে ভোট পিআর পদ্ধতিতে হোক আর এমনে হোক, ক্ষমতায় তো আপনারাই যাবেন। তাহলে বিরোধিতা করার প্রয়োজন কি? শনিবার (৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক নেতা গোলাম রব্বানী বলেন,আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচনে আসেন,ভোট হোক ক্ষমতায় যান, আমরা স্যেলুট দিবো। কিন্তু পিআর পদ্ধতিতে না যেয়ে- ভোট ডাকাতি করবেন,সন্ত্রাস করবেন, হুমকি দিবেন এটা হতে দেওয়া হবে না। আর গুন্ডামি চলবে না, এবার যদি কেউ অন্যায় করার চেষ্টা করে তাহলে প্রতিরোধ তৈরি করা হবে। গণতন্ত্র নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।এই শ্রমিক নেতা আরও বলেন, এদেশে সাড়ে ৬ কোটি শ্রমিক। এই শ্রমিককে বাদ দিয়ে বিপ্লব হবে! এটা চিন্তা করাই সম্ভব না। শ্রমিকরাই বিপ্লবের মূল মন্ত্র, এরাই জীবন দেয়, এরাই এগিয়ে যায়। তাই আজকে এখনি সিদ্ধান্ত নিতে হবে, আমাদের বাংলাদেশে আমরা আল্লাহর দিন চালু করবো কি করবো না। এই ফয়সালা আপনাদেরকেই করতে হবে। এ সময় ঘোড়াঘাট উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নজিবুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মো. আলমগীর হোসাইন, জেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা মো. রমজান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর মো. এনামুল হক, ঘোড়াঘাট উপজেলা শাখার জামায়াতে আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।






















এই post বিষয়ে আলোচনা করুন