
কাইয়ুম বাদশাহ,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতি নিধি,
সুনামগঞ্জের মধ্যনগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জ যৌথ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর নির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যদের নিয়ে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার এলাকা থেকে সালমান মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি দাতিয়াপাড়া গ্রামের মো. রওশন আলীর ছেলে। পরে একই ইউনিয়নের রুপনগর এলাকা থেকে মো. রোস্তম আলী (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রুপনগর গ্রামের মো. কাবিল উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত দুইজন মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে।





















এই post বিষয়ে আলোচনা করুন