• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

সুনামগঞ্জের মধ্যনগরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজে ডিজাইন পরিবর্তন করার প্রতিবাদে এমপি রতন ও তার ভাই রোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

by Deshbangla Pratidin
November 3, 2022
in সিলেট
0
সুনামগঞ্জের মধ্যনগরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজে ডিজাইন পরিবর্তন করার প্রতিবাদে এমপি রতন ও তার ভাই রোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার প্রশাসনিক ভবনের প্রস্তাবিত ন্থান এলাকায় সরকারি অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজে ডিজাইন পরিবর্তন করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে সুনামগঞ্জ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর আপন ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের আওয়ামিলীগের বিদ্রহী চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি যুক্ত করার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার। লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন, নবগঠিত মধ্যনগর উপজেলায় সরকারি অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে । কিন্তু সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডিজাইন মোতাবেক কাজ না করে বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি যুক্ত করা হয়েছে। ম্যুরালের ডিজাইন পরিবর্তন করতে হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় কিন্তু তা নিয়েই এই ম্যুরাল নির্মাণের কাজ করা হয়েছে। এতে বঙ্গবন্ধুকে অবমাননা ও প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ চলমান রয়েছে। মধ্যনগর উপজেলায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে এমপি রতন ও উপজেলা চেয়ারম্যান রোকনের ছবি দ্রুত অপসারণ করতে হবে। যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে দৃষ্টতা দেখিয়েছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ জন্য জেলা আওয়ামী লীগের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, প্রায় ১০লাখ টাকার সরকারি অর্থায়নে এই ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। আমরা জানতে পেরেছি একজন ঠিাদকারের সহযোগিতা নিয়ে ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারস্যান মোজাম্মেল হোসেন রোকন বিধি লঙ্ঘন করে এই ম্যুরাল নির্মাণ কাজটি করিয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সোজাম্মেল হোসেন রোকন এই কাজে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।
ধর্মপাশার ইউএনও মো মুনতাসির হাসান বলেন,ডিজাইন মোতাবেক এই বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মাণ করা না হয়ে থাকলে সেটি সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে,দুরযোগ ও সমাজ কল্যান সম্পাদক রানু চক্রবর্তী, সদস্য সাজেদা আহম্মেদ, অজম তাং, সদস্য, দেবাশীষ তালুকদার প্রমুখ।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‌্যালি
  • বিজয় র‍্যালি 
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.