
খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধি
আশুলিয়ায় অবৈধ সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার ৪ দিনের পর এই মামলা দায়ের হয় আশুলিয়া থানায়।
রবিবার রাত সাড়ে ১১ টার দিকে বাদী হয়ে মামলাটি করেন বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানব সম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. মাহাবুবুল হোসাইন।
আসামীরা হলো-আশুলিয়ার কাঠগড়ার বাসিন্ধা ও মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মো. মিরাজ (৩৫), লামিয়া এন্টারপ্রাইজের মালিক মো. লালন (৪০), নরসিংহপুরে আবুদল্লাহ এন্টারপ্রাইজের মালিক মো. করিম (৪০) ও মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোরে কর্মচারী মো. রাজিব (৩৫)। এই মামলা অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন আসামী রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মে আশুলিয়ার কাঠগড়ায় মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোর নামে প্রতিষ্ঠানের গোডাউনে এলপি গ্যাস অবৈধভাবে রিফিলিং কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপে কর্মরত এরিয়া অফিসার মো. আবু সুফিয়ান, ডিএসএম রোকনুজ্জামান ও উহং ম্যানেজার শরিফুল ইসলাম ৬ মে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থলে বসুন্ধরাসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন এলপি গ্যাস বোতল বিস্ফোরিত অবস্থা দেখা যায়। মুলত অসাধু ব্যবসায়ীরা যোগসাজসে ১২ কেজি খালি বোতল কিনে। পরে বসুন্ধরা ৪৫ কেজির এলপি সিলিন্ডার গ্যাস কিনে ১২ কেজির একাধিক বোতলে ভরে দিচ্ছে। ওজন ঠিক রাখতে ভিতরে বালি ও পানি ভরে দিচ্ছে। এতে গ্রাহক যেমন প্রতারিত হচ্ছে, তেমনি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. মিজানুর রহমান বলেন বলেন, আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে। এ ধরণে অবৈধ কারখানা যাতে কোন ভাবে পরিচালনা করতে না পারে সেই বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে।





















এই post বিষয়ে আলোচনা করুন