
আব্দুর রউফ ভূঁইয় ব্যুরো চিফ কিশোরগঞ্জ জেলা
কিশোরগঞ্জের হোসেনপুরে ১০২ পিস ইয়াবাসহ বোরহান মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে,সোমবার রাতে তাকে উপজেলার মধ্য হারেঞ্জা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বোরহান মিয়া উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।জানা যায়,গত ০৮ মে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বোরহান মিয়াকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ১০২ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু সংবাদ মাধ্যম কে এই তথ্য নিশ্চিত করেন।






















এই post বিষয়ে আলোচনা করুন