
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ / জেলার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৯ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া, খাড়াসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)।
আহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড় দেয়। পরে তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড় দেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। খোঁজ নিয়ে বিস্তারিত পরে বলা যাবে।
















এই post বিষয়ে আলোচনা করুন