
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১১ জুলাই রাত সারে বারোটার সময় ভৈরব থানার নিউ টাউন কমলপুর এলাকায় মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করার সময় মো. মনির (৩০) নামের এট মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর নিকট থেকে ০৫ কেজি গাঁজা পাওয়া যায়।গ্রেফতারকৃত মো. মনির হোসেন (৩০) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দেওয়ালের কান্দা এলাকার মো. মোঃ নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় মঙ্গলবার ১১ জুলাই রাত ১২:৩০ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ০৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত ১২.৩০ ঘটিকায় জব্দ করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।










এই post বিষয়ে আলোচনা করুন