
তালুকদার মোঃ মাসুদ বরগুনা জেলা প্রতিনিধি /
বামনা উপজেলার তুলাতলা পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া এক কিশোর আসামি ৪ ঘন্টা পর আবার গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে খুলনাগামী বিআরটিসি বাস থেকে পালিয়ে যান তিনি।
এর আগে সকাল ৬টা ৪০ মিনিটে বরগুনার দুই পুলিশ গ্রেফতার দুই কিশোর আসামিকে নিয়ে বরগুনা জেলা কারাগার থেকে বিআরটিসি বাসে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) নিয়ে যাওয়ার জন্য রওনা হয়।
পলাতক আসামির নাম মাহামুদ (১৬), তিনি বরগুনার বামনা উপজেলার নিজামতলী এলাকার স্বপন জোমাদ্দারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিআরটিসি বাসে করে মাহামুদ ও গনি জোমাদ্দারের ছেলে জনি (১৬) কে নিয়ে যশোর রওনা হন বরগুনা পুলিশের এসআই মাহাবুব ও সদস্য প্রণব। পথে বামনার তুলাতলা গাড়ির জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান মাহামুদ। এ সময় পুলিশ সদস্য প্রণব লাফিয়ে পরে তাকে ধরার চেষ্টা করেও তাকে ধরতে পারেননি। খবর পেয়ে বামনা থানা পুলিশের একটি দল আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী নিজাম বলেন, ‘আসামি দৌড়ে পালিয়ে যাচ্ছে এমনটা দেখে আমিও পেছনে পেছনে দৌড়াই। সাঁতরে খাল পার হয়েও তাকে ধরতে পারিনি।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে ওই এলাকায় থানার একদল পুলিশ পাঠিয়েছি। আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (৯ জুলাই) বরগুনার বামনা উপজেলার নিজামতলী এলাকায় অভিযান চালিয়ে মাহামুদ ও জনি কে গ্রেফতার করা হয়। এ ছাড়া একই এলাকার আবুল কালাম জোমাদ্দারে ছেলে মো. নাজমুল ইসলামকে (৩২)। এর নিকট থেকে ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বরগুনা কোর্টে পাঠানো হয়েছিল।
পলায়নের ৪ ঘন্টা পর মাহমুদ আবার গেপ্তার।










এই post বিষয়ে আলোচনা করুন