
শহিদুল ইসলাম জি এম মিঠন ব্যুরো প্রধান নওগাঁ জেলা
নওগাঁয় র্যাব-৫, সিপিসি-৩, এর অভিযানে ২শ’ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জন আটক।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, মঙ্গলবার ১১ জুলাই দিনগত সন্ধা ৭ টারদিকে
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার ধামুরহাট থানধীন দক্ষিণ জাহানপুর এলাকা হতে ২শ’ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ দু’জন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁর ধামুরহাট উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে হাফিজুল ইসলাম (৪২) ও মৃত মকবুল হোসেন এর ছেলে মাসুদ রানা (২৭)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ট্যাবলেট অবৈধ ভাবে পূর্বক নঁওগা জেলার বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন আটককৃত দু’জন।
এব্যাপারে নওগাঁর ধামুরহাট থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন
র্যাব।











এই post বিষয়ে আলোচনা করুন