
শহিদুল ইসলাম জি এম মিঠন ব্যুরো প্রধান নওগাঁ
র্যাব-৫, এর অভিযানে কিশোর গ্যাং এর লিডার সহ ৩জন সদস্য আটক। কুখ্যাত কিশোর গ্যাং এর লিডার গোলাম মূর্তজা সহ কিশোর গ্যাং এর ৩ জন সক্রিয় সদস্যকে
আটক করেছে র্যাব। সোমবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হালট্টি মধ্যপাড়া গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে
গোলাম মূর্তজা (২৯), মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ আব্দুস সালাম ফয়সাল (১৬) ও মোঃ মোরসাালিন হোসেন (১৬)। তারা বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র।
র্যাব-৫, সিপিসি-৩, এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, তারা কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের অন্যতম
সক্রিয় সদস্য। গোলাম মূর্তজা এ গ্রুপের প্রধান এবং মোরসালিন ও সালাম গ্রুপের অন্যতম সক্রিয় কিশোর গ্যাং সদস্য। তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানা এলাকার
বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মর্তুজার গ্রুপে আরো ৫ থেকে ৭ জন সক্রিয় সদস্য রয়েছে যারা
সদর থানা এলাকার রেলগেইট ও বাজার এলাকায় চুরি ছিনতাই সহ নানা অপকর্মের সহিত জড়িত। তারা আজ একজন পথচারীকে নির্জন স্থানে একা পেয়ে তার গলায় চাকু
রেখে ভঁয়ভীতি দেখিয়ে গহনা আদায়ের চেষ্টা করলে তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দল।
এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।










এই post বিষয়ে আলোচনা করুন