
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যূরো প্রধান কিশোরগঞ্জ । /
কিশোরগঞ্জে র্যাব -১৪ সিপিসি-২ এর র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মুর্শিদ (৪০), নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
২২ বছর যাবত পলাতক এক আসামি কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর কিশোরগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদ (৪০) কিশোরগঞ্জ সদর থানার বাক্সখিলা এলাকার আবু জাহেদ এর ছেলে।
র্্যাব জানায় আটককৃত আসামির বিরুদ্ধে ২০০০ ইং সালের অক্টোবর মাসে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ
সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা নম্বর ২৬(১০)২০০০ ইং। বিজ্ঞ
আদালত মামলার বিচার শেষে মামলার প্রধান আসামি মুর্শিদ (৪০) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা
জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মুর্শিদ সাজা থেকে
বাঁচতে দেশ থেকে পালিয়ে বিদেশে পাড়ি জমায়, দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস পূর্বে দেশে এসে গ্রেপ্তার এড়ানোর জন্য
সে আত্মগোপনে চলে যায় এবং সে দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকে। উক্ত পলাতক আসামি কে গ্রেফতারের জন্য র্যাব -১৪ সি
পি সি-২ কিশোর ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী করে র্যাব -১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার
সিনিয়র এ এস পি এম এম সবুজ রানার নেতৃত্বে র্যাব একটি চৌকস অভিযানিক দল উক্ত পলাতক আসামি কে গত
বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার সময় কিশোরগঞ্জ সদর থানার মুন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
এই বিষয়ে র্যাব জানায় গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াদিন রহিয়াছে





















এই post বিষয়ে আলোচনা করুন