
শহিদুল ইসলাম জি এম মিঠন ব্যুরো প্রধান নওগাঁ জেলা /
নওগাঁর নজিপুর পৌর সভারধীন মাদরাসা পাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচে থাকা হাউজ গর্তে পড়ে ৪ বছর বয়সি এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
নিহত শিশু হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার পাটি-আমলাই গ্রামের মেহেদী হাসান এর শিশু ছেলে ইফাজ (৪)।
নিহত শিশুর বাবা মেহদী হাসান স্ব-পরিবারে প্রায় ৪ বছর ধরে নজিপুর পৌর এলাকায় বাসা ভাড়ানিয়ে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা সুত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু ইফাজ তার সহপাঠি বন্ধুদের সাথে তাদের ভাড়া বাসার অদূরে নির্মাণাধীন একটি ভবনের নিচ খেলা করছিলো।
খেলার এক পর্যায়ে শিশু ইফাজ ভবনের নিচে (গর্তে) হাউজে পরে যায়। জানতে পেরে এক সহপাঠি ‘বন্ধুর’ মা দ্রুত ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার চেষ্টা চালিয়ে বার্থ হয়ে ঐ ভবনে কর্মরত মিস্ত্রী ও কেয়ারটেকারকে ঘটনাটি জানালে তারাও কেউ সহযোগীতায় এগিয়ে আসেন নি। এক পর্যায়ে শিশু ইফাজের বাবাকে ঘটনাটি জানিয়ে ডেকে নিয়ে আসেন। বাবা এসে পানি থেকে ইফাজ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, শিশু মৃত্যুর ঘটনায় কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
তবে স্থানিয় ‘প্রতিবেশীরা’ বলেন, নির্মাণাধীন (বাসা) ভবনের মালিককে আমরা একাধিকবার বলেছি চারপাশ ঘেড়াও করে কাজ করার জন্য। কারন, আমাদের ছোট ছোট বাচ্চারা আশে-পাশে খেলাধুলা করেন। কিন্তু তিনি না ঘিরে কাজ করার কারনেই এশিশুটির মর্মান্তিক মৃত্যু হলো।
এব্যাপারে নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে বলেন, নির্মানাধীন ভবনের মালিককে পৌরসভার পক্ষ থেকে আগেই বলা হয়েছিল নিয়ম মেনে চারিদিকে ঘেরাও করে বহুতল ভবন নির্মাণ কাজ করতে সেটা তিনি শুনেননি, যা দুঃখজনক





















এই post বিষয়ে আলোচনা করুন