আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট (সোমবার) দুপুরে কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার, ভেটেরিনারি সার্জন কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ডা.
জহিরুল ইসলাম প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডা. নজরুল ইসলাম বলেন, আমি আপনাদের আন্তরিকতায় মুগ্ধ। বিগত দিনে আপনাদের নিয়ে
কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদের বিকাশে কাজ করেছি। হাওর, বাওড় ও সমতল নিয়ে আমাদের ঐতিহ্যের জেলা কিশোরগঞ্জকে
নিয়ে ছিল আমার নানান পরিকল্পনা। সে পরিকল্পনা যেন আপনারা সঠিক ভাবে পালন করে জেলা প্রাণিসম্পদ দপ্তরকে অনন্য
উচ্চতায় নিয়ে যাবেন সেটাই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নবীন হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও
ভেটেরিনারি হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফুলেল
শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ




















এই post বিষয়ে আলোচনা করুন