খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধি/
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী ও দোয়া মাহফিল করেছে কাশিমপুর থানা ছাত্রলীগ।
মঙ্গলবার (৮ আগস্ট নুর সাহারা কেন্দ্রীয় জামে মসজিদে কাশেম পুর থানা ছাত্রলীগের ৬ টি ওয়ার্ডের সকল নেত্রীবৃন্দ দের সাথে নিয়ে গাছ লাগানো হয়।গাছ গুলোর নাম হলো লাল পিয়ারা ও আপেল গাছ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কাশেম পুর থানা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ মুস্তাক আহমেদের নেতৃত্বে ছয়টি ওয়ার্ডের সকল ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় নুর সাহারা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিলের পর কাশিম পুর থানা ছাত্রলীগের উদ্যোগে ফলের চারা রোপন করা হয়।
কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে, আর আমরা বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যখন যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা পালন করব ইনশাল্লাহ





















এই post বিষয়ে আলোচনা করুন