
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান /
জেলার আশুগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে পিকআপ ভর্তি করে পাচারকালে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কালামুড়িয়ার মৃত বানু মিয়ার ছেলে মো: সাগর মিয়া (২৮), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কুশারিয়ার আক্তারের ছেলে আরিফ (২৩) এবং একই জেলা ও উপজেলার আ: রাজ্জাকের ছেলে সোহাগ (১৯) এবং গৌরিশ্বর এলাকান মৃত আ: কাদেরের ছেলে সবুজ(৩১)।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় পৃথক পৃথক অভিযানে পিকআপ তল্লাশির সময় প্রথমে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে একজনের কাছে তল্লাশি করে ৩ কেজি গাঁজা মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে





















এই post বিষয়ে আলোচনা করুন