
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি /
সুনামগঞ্জের ধর্মপাশা ও নব গঠিত মধ্যনগর উপজেলার বিভিন্ন বাজার শানবাড়ি বাজার, বাখরপুর বাজার, জয়শ্রী বাজার, বড়ই বাজার, সুখাইর বাজার, রাজাপুর বাজার ও মধ্যনগর বাজার সহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন আগামী দিনের সুনামগঞ্জ –১ নির্বাচনি এলাকার আওয়ামীলীগের মনোনয় প্রত্যাশী ও কান্ডারী সৎ ও জনপ্রিয় নেতা সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।
শুক্রবার (১১আগষ্ট ) সারাদিন মধ্যনগর উপজেলার ও ধরমপাশা বিভিন্ন বাজারে গনসংযোগ করেন।
গণসংযোগ কালে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ জনগনের সামনে তুলে ধরেন। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানাতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী তালুকদার, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল সাওার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, ধর্মপাশা উপজেলা আওয়ামীগের সহ – সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার ,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জয়শ্রী ইউনিয়ন পরিষদ মোঃ মহসীন আহমেদ, সদস্য মোঃ এনামুল হক, তাহিরপুর উপজেলার আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু চক্রবর্তী, যুব ও ক্রীড়া সম্পাদক রিপন সরকার, সদস্য নিরঞ্জন তালুকদার, উপ ও প্রচার সম্পাদক গোপাল সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, মধ্যনগর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নবাব আলী,চামরদানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিত চৌধুরী, ধরমপাশা উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান,সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ওয়াসীম আকরাম, মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুধীর রায়, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আহবায়ক অমিত হাসান, সাবেক সভাপতি সুখাই রাজাপুর দক্ষিণ ইউনিয়ন শাখা মোঃ সেলিম রেজা, ধরমপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, মধ্যনগর উপজেলা ছাত্রলীগ নেতা নাদিমুল ইসলাম, চামারদানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মমিনুর রেজা জনি, ছাত্রলীগ নেতা কাকন, মানিক প্রমুখ।





















এই post বিষয়ে আলোচনা করুন