আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ। /
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ হাবিবুর রহমান (২০), মোঃ জহির মিয়া (২৮), মোঃ বাদল মিয়া ( ২৮ )নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৬ সেপ্টেম্বর সকাল ৫:১৫ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব নাটালের মোড় ফেরিঘাট রোডের অটো ইলেকট্রিক ওয়ার্কশপ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের নিকট থেকে ১০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মোঃ হাবিবুর রহমান গাজীপুর জেলার শ্রীপুর এলাকার রোছমত আলীর ছেলে, মোঃ জহির মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বদুলিয়া এলাকার মৃত অলি মিয়ার ছেলে, মোঃ বাদল মিয়া সুনামগঞ্জ জেলার সদর উপজেলার পূর্ব সাহেব নগর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ জানায় বুধবার ৬ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করেছে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ১০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধারপূর্বক সকাল ৫:৫৫ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তারা উভয়েই যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে




















এই post বিষয়ে আলোচনা করুন