
নভেল চৌধুরী, রংপুর প্রতিনিধি: সারাদেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বেগেম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নীল দল।
বুধবার (৮ নভেম্বর) সকালে বেরোবি’র শেখ রাসেল মিডিয়া চত্ত¡রে এ মানবন্ধন পালিত হয়।
নীল দলের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিমের সঞ্চালনা ও সভাপতি অধ্যাপক নিতাই কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শফিক আশরাফ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ, ইতিহাস ও প্রত্নতত্ত¡ বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানীসহ নীলদলের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে যখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে হাঁটা দিয়েছি ঠিক তখনই আমাদের বাঁধাগ্রস্ত করতে ও দেশের শান্তি বিনষ্ট করতে মাঠে নেমেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। দেশব্যাপী হরতাল অবরোধের ডাক দিয়ে রাজনৈতিক সহিংসতা শুরু করেছে।
বক্তারা আরও বলেন, প্রতিদিনই তারা রাস্তাঘাটে পেট্রোল বোমা বিষ্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, পিটিয়ে মানুষ হত্যাসহ নানাধরণের জঘন্য কাজ করে জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। এসময় হরতালের তীব্র নিন্দা জানানো হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন