
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (৭ জুলাই) দুপুর থেকে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ নির্বিশেষে রশি টেনে রথ চালান ও পূজা সম্পন্ন করেন পরে এ উপলক্ষ্যে মাগুরা সাতদোহা মহা শ্মশান প্রাঙ্গণে চলছে রথযাত্রা ও গ্রামীণ মেলা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বিকালে মাগুরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোহা মহা শ্মশানে গিয়ে শেষ হয়।
এর আগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার মাগুরা শহরের নতুন বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে (ইসকন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রানা আমির ওসমান চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর, ডা. সুশান্ত কুমার বিশ্বাস সাবেক তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মাগুরা, সভাপতিত্ব করেন, অচ্যুত অদ্বৈত দাস ব্রহ্মচারী, বাসুদেব কুন্ডু সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা, উজ্জ্বল কুমার দত্ত সাধারণ সম্পাদক।




















এই post বিষয়ে আলোচনা করুন