
অনলাইন ডেস্ক:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি বাজারে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব স্থাপনা নির্মাণ করে দোকান বসানোর জন্য মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। বড় দোকানগুলোর জন্য ১ লাখ টাকা সিকিউরিটি ও মাসিক ৮ হাজার টাকা ভাড়া নেওয়া হতো। ছোট দোকানগুলো থেকে এককালীন ১০ হাজার টাকা সিকিউরিটি এবং প্রতিদিন ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল।সোমবার (২৫ আগস্ট) সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।অভিযানের সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এবং সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন।প্রশাসন জানায়, সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগের ফলে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য কমবে এবং এলাকায় যানজটও নিরসন হবে।



















এই post বিষয়ে আলোচনা করুন