
সৈয়দ সময় ,নেত্রকোনা :
“সুস্থ মানুষ, সমৃদ্ধ দেশ” এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস), কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মতবিনিময় সভা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কেন্দুয়া পৌরসভার চিরাং মোড়ে নিউ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান বাঙ্গালী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল-মামুন খান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ।এছাড়াও বক্তব্য দেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সিনিয়র সহ-সভাপতি মোঃ কাইয়ুম খান (উত্থান), সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ, সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায় (রিন্টু), সদস্য প্রণব রায় রাজু, সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুল ওয়াহাব, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ মোজাম্মেল হক কাজল বাঙ্গালী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সবুজ, সদস্য আবুল মনসুর, জিন্টু খান, মোঃ কামরুজ্জামান প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন ,ঔষধ ব্যবসা কেবল একটি পেশা নয়, এটি মানবতার সেবা। তাই প্রতিটি ফার্মেসি যেন সরকারি আইন-কানুন ও নীতিমালা মেনে পরিচালিত হয়, এ আহ্বান জানান তারা। একই সঙ্গে ব্যবসায়ীরা সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করেন এবং দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান।সভাটি ছিল এক অনন্য মিলনমেলা, যেখানে ব্যবসার পাশাপাশি উঠে এসেছে মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের দৃঢ় প্রত্যয়।




















এই post বিষয়ে আলোচনা করুন