
সৈয়দ সময় , নেত্রকোনা :
দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।জানা গেছে, ২৭৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের জন্ম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভুতইল গ্রামে। তিনি মো. হারুন-অর-রশিদ ও রেনুআরা বেগমের বড় সন্তান। কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এবং চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দায়িত্ব পালন করেছেন তিনি।এর আগে তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসন ক্যাডারে যোগদানের আগে ২৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবেও কাজ করেন তিনি।




















এই post বিষয়ে আলোচনা করুন