
সৈয়দ সময়, নেত্রকোনা :
নেত্রকোনার মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়ন পরিষদে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চেয়ারম্যান আবু তাহের আজাদ এর যোগদানের মধ্য দিয়ে।২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নিকট শপথ গ্রহণের পর, ২৫ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদে যোগদান করেন। যোগদানের প্রথম দিনেই সকল সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কার্যক্রম শুরু করেন তিনি।এতে ইউনিয়ন পরিষদে যেন নতুন প্রাণ ফিরে আসে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটায় ইউনিয়নবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া।উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু তাহের আজাদকে মাত্র ৩২ ভোট কম দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন সরকারপন্থী মহল ফ্যাসিবাদী কায়দায় জোরপূর্বক ওই ফলাফল চাপিয়ে দিয়েছিল। এ ঘটনায় তিনি হাইকোর্টে পুনর্গণনার মামলা দায়ের করেন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ভোট গণনা শেষে তিনি চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা হন।আবু তাহের আজাদ দীর্ঘদিন ধরেই এলাকায় সামাজিক উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। ফলে তার যোগদানকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে কাজের গতি ফেরার পাশাপাশি স্থানীয় জনগণের প্রত্যাশা বেড়ে গেছে।ইউনিয়ন পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন , আবু তাহের আজাদের নেতৃত্বে কাইটাইল ইউনিয়ন পরিষদ আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।আবু তাহের চেয়ারম্যান তার মনের অনুভূতি প্রকাশ করে বলেন , আমার হাতে যতটুকু সময় আছে তার সঠিক ব্যবহার করব । সকল মেম্বারদের সাথে মতবিনিময় করে ও জনগণ কে পাশে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করে যাব । তিনি সকলের সহযোগিতা ও সমর্থন দোয়া কামনা করেন ।






















এই post বিষয়ে আলোচনা করুন