
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখা।শুক্রবার জুমার নামাজ শেষে শহীদ আয়াতুল্লাহ চত্বরে শুরু হওয়া মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের এবং সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোছাব্বির। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কুদ্দুস আহমেদ, জামায়াতের রুকন অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজল আহমেদ, ইউনিয়ন সভাপতি আবু হানিফ, উপজেলা ছাত্রশিবির সভাপতি জুবায়ের শামীম ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মামুন মিয়া।বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা বর্তমান সরকারের গুম-খুন, ফ্যাসিস্ট কার্যকলাপের বিচার, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা এবং স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।






















এই post বিষয়ে আলোচনা করুন