
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও ৩ দফার প্রতিবাদে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর ২টারদিকে নওগাঁ পাটালির মোড় পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বর্তমান সরকারকে বলবো এই সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা না হলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে বড় ধরনের সমস্যা হতে পারে। তখন এর দায়ভার সরকারকেই নিতে হবে। উক্ত বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আবু হুরায়রা হাসিব, আশরাফুল হক, এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ, আরাফাত জনি, আব্দুল বারী, রিয়াউল রাহাদ, ও মোঃ রেদোওয়ান প্রমুখ।




















এই post বিষয়ে আলোচনা করুন