
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;/
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে শেফালি আক্তার(৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (৯জুলাই) রোববার উপজেলার চন্দ্রপুর গ্রামে ভোরের দিকে এই ঘটনা ঘটে। শেফালি আক্তার চন্দ্রপুর পালপাড়া গ্রামরর মোঃ সুমন মিয়ার স্ত্রী এবং গাভারকান্দা গ্রামের মঞ্জিল শেখের মেয়ে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের পারিবারিক সূত্রে জানাগেছে, শেফালি আক্তার বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি চার সন্তানের জননী। গত শনিবার (৮ জুলাই) তাকে ডাক্তার দেখানো হয়। অসুস্থতাজনিত কারণে শেফালির পিতা মঞ্জিল শেখও তার জামাইয়ের বাড়িতে ছিলেন।
তারা আরও জানান, গত রাতের সাড়ে এগারটার দিকে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। শেফালি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে এক বিছানায় ঘুমান। ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ ঘুম ভাঙলে স্বামী সুমন মিয়া তার স্ত্রী শেফালিকে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরের ধন্নার (আড়া) সাথে ঝুলে থাকতে দেখেন। তখন তার চিৎকারের পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসে। পরবর্তীতে বারহাট্টা থানা পুলিশের উপস্থিতিতে লাশ নামানো হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, চন্দ্রপুর পালপাড়া গ্রামে একজন মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশকে পাটানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।










এই post বিষয়ে আলোচনা করুন