
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে বি এন পির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের রথখলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে পদযাত্রা শুরু করে শহরের রথখলা এলাকা পার হওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হয়। এসময়
পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দস্তাদস্তির ঘটনা ঘটে। পরে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে মারেন। প্রতিবাদে পুলিশও টিয়ারগ্যাস ও রাবার
বুলেট নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শহরের আখড়া বাজার থেকে রথখলা এলাকা পর্যন্ত আধাঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে
চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম আহত হয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ম


















এই post বিষয়ে আলোচনা করুন