
ধর্মপাশা( সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ ও ৭ ম শ্রেণীর নতুন শিক্ষা ক্রমের বিস্তরন বিষয়ে মঙ্গলবার সকাল ১১ টায় ঐ বিদ্যালয়ের হলরুমে অভিভাবকদের
সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাল উদ্দিন ও পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ শফিকুর রহমান। বক্তব্য দেন
ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার সহকারী শিক্ষক হাবিবুর
রহমান লিটন, সহকারী শিক্ষক খলিলুর রহমান,উৎপল কুমার পুরকায়স্থ, জহিরুল ইসলাম খান, নূরে আলম জিকু, জাসেদ ইকবাল, নিখিল চন্দ্র সুত্রধর, ছাত্র অভিভাবক হামিদুল
ইসলাম রতন,সাইকুল ইসলাম প্রমুখ।











এই post বিষয়ে আলোচনা করুন