আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ। /
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৩১ আগষ্ট রাত্র ০৮.২৫ ঘটিকার সময় ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজসহ কুলিয়ারচর থানার পশ্চিম গোবরিয়া এলাকার মনির মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে মামা পাগলার মাজারগামী কাঁচা রাস্তায় গাঁজা বিক্রয় করার সময় মো. কামাল হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ী কে গাঁজা বিক্রি করার সময় কুলিয়ারচর থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেন (৪২) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উত্তর লক্ষীপুর এলাকার মৃত পছন্দ আলীর ছেলে।
পুলিশ জানায় গত বৃহস্পতিবার ৩১ আগষ্ট কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।এ সময় মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক রাত্র ০৮.৩৫ ঘটিকার সময় জব্দ করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কুলিয়ারচর থানা সহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।











এই post বিষয়ে আলোচনা করুন