
আব্দুর রউফ ভূঁইয়া : ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন কে সামনে রেখে শনিবার ৩০ সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন (কটিয়াদী- পাকুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ বিপিএম (বার) পি পি এম (বার) । শনিবার ৩০ সেপ্টেম্বর বিকালে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার, জুনিয়াইল, চেয়ারম্যান বাজার, শিমুলিয়া সীস্টোর বাজার, শিমুলিয়া চৌরাস্তায় গণসংযোগ শেষে সন্ধ্যার পর উপজেলার
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী পরিবারের উদ্যোগে আয়োজিত শিমুলিয়া বাজারে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । পথ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। এ সময় উক্ত পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এগারসিন্দুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দুলাল মিয়া, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ,
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাল,
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ স্বপন,
বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামান সরকার প্রমুখ। উক্ত পথ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তি যুদ্ধের ইতিহাস ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন দেশের এই উন্নয়নের ধারা কে অব্যহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী থেকে মনোনয়ন প্রত্যাশী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ তার বক্তব্যে বলেন আমি জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে মুক্তি যুদ্ধে অংশ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, পরবর্তীতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করে মুক্তিযুদ্ধের চেতনা কে বুকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। এখন এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের সমর্থন ও সহযোগিতা চাই। আমি পাকুন্দিয়ার মানুষের শান্তি চাই, সংঘাত চাই না এই এলাকার উন্নয়ন চাই।এ সময় পথ সভায় উপস্থিত সর্বস্তরের মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে দরকার স্লোগান দিতে থাকে। বৈরী আবহাওয়ার মধ্যে ও আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গরা পথ সভায় উপস্থিত ছিলেন। উক্ত পথ সভাটি সঞ্চালনা করেন জসিম মোল্লা।






















এই post বিষয়ে আলোচনা করুন