
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। এর আগে তিনি একই কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বিগত সম্মেলনের পর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার (২অক্টোবর) তারিখে তিনি মৃত্যুবরণ করলে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। এমতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন