
মেহেদী হাসান ব্যুরো প্রধান!
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে বিএনপির নেতা কর্মীরা হরতালে সমর্থনে মশাল মিছিল বের করলে পুলিচ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ টিয়ালশেল নিক্ষেপ করে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম শাহ্ বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড টিয়ালশেল নিক্ষেপ করেছে। এ সময় শফিকুল নামে বিএনপির কর্মীকে আটক করেছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সজাগ আছে।’
জানা গেছে, জেলার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মশাল মিছিল বের করেন বিএনপির নেতা কর্মীরা।





















এই post বিষয়ে আলোচনা করুন