মেহেদী হাসান গাইবান্ধা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বোতলসদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ বিস্ফোরণ ঘটনা ঘটে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহতরা হলেন জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম (৩৯), তার স্ত্রী পারভীন বেগম (৩৩), বড় ছেলে মারুফ মিয়া (২০) ও ছোট ছেলে রিপন মিয়া (১৭)।
স্থানীয়রা জানান, দুপুরে তিস্তা নদীর চরে ভুট্টার জমি দেখতে যান আব্দুল হাকিম ভুট্ট। এ সময় তিনি নদীতে ভেসে আসা একটি বোতল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। বস্তুটি বাড়িতে এনে বিকেলে দা দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, কুড়িয়ে পাওয়া বস্তুটি গুপ্তধন ভেবেছিল আহতরা। কাঁচের বোতল জাতীয় বস্তু দা দিয়ে কাটার সময় বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরক জাতীয় দ্রব্যটি সম্প্রতি ভারতের সিকিমে ভয়াবহ বন্যায় ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।





















এই post বিষয়ে আলোচনা করুন