
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর থানায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। যার ধারাবাহিকতায় মাগুরার সদর থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে সদর থানাধীন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহ সোমবার (০১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় মাগুরা সদর থানাধীন সিংহডাঙ্গা দক্ষিণপাড়া এলাকা হতে পলাশ মন্ডল (৩৭) পিতা-মোঃ মান্নাফ মন্ডল, গ্রামঃ সিংহডাঙ্গা দক্ষিণপাড়া, থানাঃ মাগুরা সদর, জেলাঃ মাগুরা কে ৩৫ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে তথ্য পাওয়া যায়। এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করা হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন