
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন।
সোমবার (৮ জুলাই) বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০১) বেলা ১১টা ৫ মিনিটে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
দুই দেশের মধ্যকার সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
জানা গেছে, ৮ থেকে ১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে ১০ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন শেখ হাসিনা।
চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন