
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও: হত্যা, চাঁদাবাজি ও ভুমি দখলের মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বেলা ১১টায় সদ্য সাবেক সাংসদ মাজাহারুল ইসলাম সুজনকে আদালতে তোলা হলে এ আদেশ দেয় বিচারক।
বাদি ও তার আইনজীবী জানান, আসামীকে শুরুতে চাঁদাবাজি ও ভুমি দখলের অভিযোগে একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদিপক্ষের আইনজীবী দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য করেন। পরবতির্তে তার বিরুদ্ধে আরেকটি করা হত্যা মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করেন।
এর আগে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২৯ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ।
এসময় চাঁদাবাজি ও জমি দখল মামলার মামলার বাদি মোঃ হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি ক্রয় করলে মামলার আসামীরা ক্ষমতার জোরে অর্ধশতাধিক একর জমি দখল করে নেয়। শুধু তাই নয় পরবর্তিতে দশ কোটি টাকা চাঁদা দাবি করে। আশা করা হচ্ছে বর্তমান সরকারের সময়ে ন্যায় বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়েছে।
বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, জুডিশিয়াল কোর্টের বিচারকের আদালতে আসামীকে দশ দিনের রিমান্ড চাওয়া হলে আগামী ১০ অক্টোবর মুনানীর দিন ধার্য করেন। অন্যদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করেন।
উল্লেখ্য, এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন