
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন পোর্টাল ” নতুন কুঁড়ি সিলেট নিউজ” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহুবলে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি, বুধবার বিকাল ৩ টার দিকে বাহুবল নিউ বিছমিল্লাহ হোটেলের দ্বিতীয় তলায় পার্টি সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কুঁড়ি সিলেট নিউজ এর সম্পাদক ছাদিকুর রহমান এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক এফ আর হারিছ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ও নতুন কুড়ি সিলেট এর উপদেষ্টা ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবলের বিশিষ্ট শিক্ষানুরাগী ও নতুন কুড়ি সিলেট এর উপদেষ্টা নিরঞ্জন সাহা নিরু, মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক ও নতুন কুড়ি সিলেট এর উপদেষ্টা এম শামছুদ্দিন, বাহুবল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ( দক্ষিণ) আব্দুর আহাদ কাজল, সাবেক ছাত্রদল নেতা ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান প্রমুখ। কেক কাটার মাধ্যমে অনুষ্টান শুরু হয় এবং পরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে নতুন কুড়ি সিলেট পরিবারের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন