• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
সর্বশেষ খবর
মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী  সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি  কেন্দুয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে জখম:হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলার অভিযোগ নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত মোহনগঞ্জে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের জামায়াতের গণ মিছিল জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত।
বিশেষ খবর
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না আনিসুজ্জামান বাবু নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন আ.লীগের নিবন্ধন থাকবে কিনা, যা বললেন সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে : সিইসি সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে ইসি: সিইসি ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
সৈয়দ সময়,নেত্রকোনা: / ১৪৭ জন দেখেছেন
আপডেটঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

(NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ

সৈয়দ সময়,নেত্রকোনা:

নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা -বিভক্তি মানি না , ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি ,এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয় -এটি ইসি’র অধিকার,১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসি’র অধীনে নিরাপদ এই শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে নেত্রকোনা জেলা ও সদর নির্বাচন অফিস ও সার্ভার স্টেশনের সামনে এই মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । মানব-বন্ধনে নেত্রকোনা জেলা,সদর উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মু. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, নেত্রকোনা সদর নির্বাচন অফিসার মো: সিহাব উদ্দিন প্রমুখ । বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ছবিসহ ‌ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে
০৮ কোটি ১০ লক্ষ নাগরিকদের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক বিশাল ডাটাবেইজ যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে । সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকেরতথ্য রয়েছে।UNDO-র সমীক্ষা অনুসারে ভোটারদের এই সংগৃহিত ডাটা ৯৯.০৭শতাংশ সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ভোটার তালিকার এই তথ্যভাণ্ডার থেকেই উপজাত হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয় পত্র ( NID) প্রদান করা হয়। বক্তারা আরো জানান, আমাদের কার্যক্রম সাংবিধানিক ম্যান্ডেট , ভোটার তালিকা হালনাগাদে তথ্য ঠিক রাখে । দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে । তারা ভোটারদের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সদর সহকারী নির্বাচন অফিসার কায়সার আল আরাফ ,স্টেনো আব্দুল ওয়াহাব ,অফিস সহায়ক মীর হায়দার হোসেন, শরিয়ত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিষয়ের আরও খবর
May 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Categories