• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
সর্বশেষ খবর
মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী  সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি  কেন্দুয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে জখম:হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলার অভিযোগ নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত মোহনগঞ্জে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের জামায়াতের গণ মিছিল জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত।
বিশেষ খবর
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না আনিসুজ্জামান বাবু নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন আ.লীগের নিবন্ধন থাকবে কিনা, যা বললেন সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে : সিইসি সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে ইসি: সিইসি ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
সৈয়দ সময় ,নেত্রকোনা : / ১২ জন দেখেছেন
আপডেটঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কেন্দুয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে জখম:হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলার অভিযোগ

কেন্দুয়া থানা

সৈয়দ সময় ,নেত্রকোনা :

নেত্রকোণার কেন্দুয়ায় ফুটবল খেলা দেখতে গিয়ে সংঘবদ্ধ সহিংস হামলায় গুরতর আহত হয়েছে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী।আহত শিক্ষার্থীর নাম আরমান (১৫)।সে কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমির ৭ম শ্রেণির ছাত্র এবং বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত শুক্রবার (০১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টায় উপজেলার মাসকা ইউনিয়নের পাঁচপীর কান্দাপাড়া ঈদগাহ ফুটবল মাঠের উত্তর পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।ঘটনার দুইদিন পর (৩ আগস্ট) আরমানের বাবা আঃ হক বাদী হয়ে ১। আনোয়ার হোসেন (২০), পিতা) আবুল মিয়া ২। আবুল মিয়া (৪৫) ৩। রুমান মিয়া (৩২) ৪। খোকা মিয়া (৩০), সর্বপিতা রইছ উদ্দিন ৫। রইছ উদ্দিন (৬৫), পিতা মৃত কবুর উদ্দিন ৬। রবিন মিয়া (২৮), পিতা রইছ উদ্দিন, সর্বসাং -পাঁচপীর কান্দাপাড়া, ইউপি-মাসকা, থানা- কেন্দুয়া, জেলা -নেত্রকোণার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি খুনের মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন আরমানের বাবা আব্দুল হক। সেই মামলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে বাদীর পারিবারিক বিরোধ চলে আসছিল।ঘটনার দিন বিকেলে আব্দুল হক, তার দুই ছেলে আরমান ও কবীর ফুটবল খেলা দেখতে যান। খেলায় কবীর অংশ নিলেও আরমান দর্শক সারিতে বসে খেলা দেখছিল।এমন সময় সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে হাজির হয়ে তারা প্রথমে আব্দুল হককে ঘেরাও করে হামলার চেষ্টা করে।তিনি দৌঁড়ে পালিয়ে বাড়িতে আশ্রয় নেন। পরে তার দুই ছেলেকে লক্ষ্য করে মাঠে ঢুকে পড়ে হামলাকারীরা। অভিযোগে আরো উল্লেখ করা হয়, রইছ উদ্দিন নামীয় ব্যক্তি “হক্যার পোলারে খুন কর” বলে হুকুম দিলে সঙ্গীয় অন্যরা আরমানের উপর চড়াও হয়।পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় আরমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ইতিমধ্যে তার শরীরে দুই ব্যাগ রক্তও দেওয়া হয়েছে।সোমবার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে কথা হয় স্থানীয় লোকজন ও উভয় পক্ষের সাথে।বাদীপক্ষের সাথে কথা হলে তারা জানান, এর আগে হত্যাকান্ডের পরপরই আঃ হকের ঘর, মাসুদের ঘর, দারোগা আলীর ঘর, রিকশা চালক লিটন মিয়ার ঘর, আলমের ঘর ও ফারুকের ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন।তারা আরো বলেন, পূর্ব শত্রুতার জেরেই হত্যার উদ্দেশ্যে আরমানের উপর সংঘবদ্ধভবে সহিংস হামলা চালায় উল্লেখিত বিবাদীরা।প্রতিপক্ষ রহিছ উদ্দিন (৬৫) ও তার স্ত্রী কুলসুম বেগম (৫৬) বলেন, ৮/১০ মাস আগে আমাদের ছেলে হারন (২৭) কে আঃ হকেরা নির্মমভাবে খুন করে। এখনো তারা আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসছে।অন্যদিকে আরমানকে হামলার বিষয়ে তারা বলেন,শুনেছি কে বা কারা আরমানের উপর হামলা চালিয়েছে,আমরা জানি না। তাছাড়া আরমান ছিলো হারন হত্যার অন্যতম আসামি।স্থানীয়দের ধারণা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হওয়ায় আরো খুন-খারাবি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এমন নৃশংস হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিষয়ের আরও খবর
May 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Categories