
সালমান আহম্মেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালক মোঃ নুরুজ্জামান হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার (২০ আগস্ট) দুপুরে কেন্দুয়া অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ৩৬২১) উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি কেন্দুয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুমান খান, শ্রমিকনেতা গোলাম সারোয়ার খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব ও ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকন্দ সুমন।বক্তারা দাবি জানান, “সন্ত্রাসী কায়দায় আমাদের শ্রমিক ভাইকে হত্যা করা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”মানববন্ধন ও মিছিলে আঃ করিম, নূর ইসলাম, মো. কাশেম, মো. আকিজ, মো. জিয়াসহ কয়েকশো শ্রমিক অংশ নেন।এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”প্রসঙ্গত, গত ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আদমপুর হাসপাতাল সংলগ্ন দুল্লী-বৈরাটি রোডের মরা খাল ব্রীজের কাছ থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বাড়ি নওপাড়া ইউনিয়নের পাঁচার বড় বাড়ি গ্রামে




















এই post বিষয়ে আলোচনা করুন